সিংড়ায় সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৭
মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার আত্রাই-গুড় নদীর উপর নির্মিত ব্রিজের টোল আদায় বন্ধের দাবিতে ফুসে উঠেছে বিভিন্ন পরিবহন মালিক শ্রমিক ও এলাকাবাসীরা। মঙ্গলবারের ঘোষিত আল্টিমেটাম অনুয়ায়ী বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী সিংড়া বাসস্ট্যান্ডে মালিক শ্রমিক ঐক্য পরিষদসহ এলাকার জনগণ টোল আদায় বন্ধে নাটোর-বগুড়া মাহাসড়কে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করে। এসময় রাজশাহী ও বগুড়া-রংপুরগামী শত শত যানবাহন দুই পাশে আটকে যায় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, ইউএনও সাইফুর রহমান খানের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। এদিকে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানান, সিংড়া ফেরিঘাট এলাকায় আত্রাই-গুড় নদীর ওপর ব্রিজটি নির্মাণের পর ১৯৮৬ সাল থেকে শুরু হয়ে ২৮ বছর ধরে চলছে টোল আদায়। ব্রিজের কয়েকগুণ নির্মাণ খরচ ওঠার পরও প্রতিবছর টোল আদায়ের জন্য ইজারা দেয়া হয়। গত ৯ জানুয়ারি শেষ হয় বার্ষিক টোল আদায়ের মেয়াদ। তারপরও চলে টোল আদায়। এ অবস্থায় সোমবার রাত থেকে রেজাউল করিম রেজা নামে স্থানীয় এক ব্যবসায়ী প্রায় দেড় কোটি টাকায় দিয়ে পুনরায় ইজারা নেন ব্রিজটি। এতে ফুসে ওঠে সিংড়ার ১২টি সংগঠনের পরিবহন মালিক, শ্রমিকসহ এলাকাবাসীরা। গত মঙ্গলবার বাস পরিবহন শ্রমিক ও জনতা ব্রীজসহ ২ পার্শ্বে ১ ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করে নির্বাহী কর্মকর্তার অফিসে টোল আদায় বন্ধের দাবিতে স্বারকলিপি প্রদান করে।