শোক সংবাদ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৮
ইসহাক্ আলী মালিথা কুষ্টিয়ার কুমারখালীর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও জেমি গার্মেন্টস লিঃ এর চেয়ারম্যান ইস্হাক আলী মালিথা (৮৩) সোমবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি পুত্র, ৩ কন্যা রেখে গেছেন। বাদ মাগরিব মরহুমের জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। আবদুল বারী মিয়া বাসসের সিনিয়র সহ-সম্পাদক অহিদুজ্জামান মিয়ার পিতা আবদুল বারী মিয়া (৯১) বুধবার বার্ধক্যজনিত কারণে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহে... রাজেউন)। তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তার লাশ ফরিদপুর জেলার মধুখালী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান, সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, ডিইউজে সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিএসইসি সভাপতি মো. আল-মামুন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ শোক প্রকাশ করেছেন। আব্দুল হালিম গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী গ্রামের প্রবীণ শিক্ষক আব্দুল হালিম (৮২) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যাপক আসাদুজ্জামান আকাশের শ্বশুর।