গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) যাত্রা শুরু হয়েছে। গাজীপুর ও টঙ্গি পৌরসভার ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত গাজীপুরকে সিটি করপোরেশন (জিসিসি) ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ কামালকে জিসিসির প্রশাসক নিয়োগের প্রস্তাব করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শাহ কামাল এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ছিলেন। দুই-একদিনের মধ্যে প্রশাসক নিয়োগ করা হবে আর প্রশাসক নিয়োগের পরবর্তী ১৮০ দিনের মধ্যে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
টঙ্গি পৌরসভাকে বিলুপ্ত করে গত ৭ জানুয়ারি গাজীপুরকে দেশের ১১তম সিটি করপোরেশন হিসাবে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদন করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৩(৩) ধারা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় এই করপোরেশন গঠনের প্রস্তাব করে। গত ১৬ জানুয়ারি টঙ্গি ও গাজীপুরের ১৯২টি মৌজার সম্পূর্ণ কিংবা আংশিক এলাকা নিয়ে জিসিসি গঠনের গেজেট প্রকাশ করা হয়। প্রসঙ্গত, রাজধানীর অতি সন্নিকটে অবস্থিত গাজীপুর জেলাকে ২০১০ সালের ১৬ মার্চ বিশেষ শ্রেণীর জেলা হিসাবে ঘোষণা করা হয়। ১৯৭৪ সালে ৩২ দশমিক ৩৬ কিলোমিটার আয়তনের টঙ্গী পৌরসভা গঠন করা হয়। অপরদিকে গাজীপুর পৌরসভার আয়তন হচ্ছে ৪৮ দশমিক ৫০ বর্গকিলোমিটার। এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই দুটি পৌরসভা এবং গাজীপুর ক্যান্টনমেন্টের ১৮৮৮ দশমিক ৩৮ একর এলাকা নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠন করা হল।
নতুন এই সিটি করপোরেশনের উত্তরে গাজীপুর সদর উপজেলার মিজূপুর ইউনিয়ন, দক্ষিণে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন, পূর্বে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলার প্রহল্বাদপুর ইউনিয়ন এবং পশ্চিমে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়ন এবং সাভার উপজেলার শিমুলিয়া ও দামসোনা ইউনিয়ন অবস্থিত।
সিটি করপোরেশন এলাকায় অন্তর্ভুক্ত মৌজাগুলো হচ্ছে- পাজুলিয়া, ভানুয়া, ফাকাইল, চাপুলিয়া, ভুরুলিয়া, চতর, টেকবাড়াড়ীয়া, জয়দেবপুর, হাড়ীনাল, নোয়াগাঁও, লাগালিয়া, বাংগালগাছ, ভোরা, ছোট দেওড়া, সামান্তপুর, আদাব, নিলেরপাড়া, বালুচাকুলি, কানাইয়া, রাহাপাড়া, পাকুরদেশী, টেকিপাড়া, ভারাকুল, ধীরাশ্রম, ভরতপাড়া, চৈতন্যপুর, সাড়পাড়া দক্ষিণখান, চান্দনা, মারিয়ালি, ডোমনা দক্ষিণ বাড়েইবাড়ি, ভিকনপুর, ছোট গোবিন্দপুর, গজারচাপ, পশ্চিম পানিশাইল, সুরাবাড়ি, সারাব, লস্করচালা, লোহাকৈর, দক্ষিণ পানিশাইল, কাশিমপুর, সুরপাইতলি, কুমারখাদা, মাধবপুর, উত্তর পানিশাইল, পূর্ববাগবাড়ি, বাসন, পূর্বশৈলডুবি, তরফ মাধবপুর, শিবরামপুর, দক্ষিণ বাগবেড়, পশ্চিম শৈলডুবি, বারেন্ডা, বড় ভবানীপুর, গোবিন্দবাড়ি, কোণাপাড়া, ডোমনাগ, কাউলতিয়া, খালিসাবর্থা, নাওড়াবর্থা, বিপ্রবর্থা, জোলারপাড়া, উত্তর সালনা, বাউপাড়া, বাহাদুরপুর, আড়াইশপ্রষাদ, হাতিয়াব, গাজীপুর, নাগা, বাঘলবাড়ি, দেশীপাড়া, দক্ষিণ শালনা, টেককাথোরা, টেকিবাড়ি, মজলিশপুর, বাড়িয়ালী, আধেপাশা, যোগিতলা, কোড্ডা নান্দুন, মোগরখাল, আউটপাড়া, ইটাহাটা, কামারবাসুলিয়া, নলজানি, বাসন, ইসলামপুর, পালেরপাড়া, নাওজুরি, চান্দপাড়া, টেকনগপাড়া, ভোগড়া, তেলিপাড়া, মিরপুর, বাইমাইল, জয়েরটেক, পূর্বখোলাপাড়া, প্রতাবপুর, বাঘিয়া, বাদে পলাশোনা, গুটিয়া, গুশুলিয়া, আন্দারুল, রাজকুর, ভাকরাল, চকভাদাম, ভাদাম, জামালদিয়া, কাকিল সাতাইশ, দাড়াইল, সাতাইশ, গাজীপুরা, খরতৈল, বড়দেওড়া, পরান, মন্ডলেরটেক, কাঠালদিয়া, আউচপাড়া, দত্তপাড়া, শিলমুন, মরকুন, হিমারদীঘি, শৈলারগাতি, মাছিমপুর, টংগি, আরিচপুর, গোপালপুর, পাগাড়, পূবাইল, খিলগাঁও, ছিকলিয়া, চঙ্গেরবাইদ, বিন্দান, মাজুখা, ডেমরপাড়া, তালটিয়া, নন্দীবাড়ি, পাড়ান, ছোট জয়নগর, বোরান, শুকুন্দি, কামারগাঁও, কুদাব, কোট ভাদুন, নৈবাড়ি, লক্ষণদিয়া, উজিরপুর, সমরসিং, ইছালী, জিরাইতলি, মাইজগাঁও, মার্কুয়া, বসুগাঁও, উদুর, ধরপাড়া, নাগপাড়া, মেঘডুবি, হারবাইদ, সরুল, তেলিনগর, বিলসরা, নারায়ণকুল, খোরাইদ, করণদিয়া, পদেরবাইদ, সাতপোয়া, চামুন্ডা, করমতলা, হায়দারাবাদ, ধোপাপাড়া, কুনিয়া, খাইলকৈর, চান্দরা, ভারারীপাড়া, বশুরা, সাক্রাউড়ি, মুদিপাড়া, জাঝর, কামারঝুরি, কাথোরা, সোণ্ডা, ওজারপাড়া, মৈরান, পলাশোনা, মহিষেরটেক, বাদে কলমেশ্বর, দৌলতপুর, ছয়দানা, গাছা, বালিয়ারা, ইছরকান্দি এবং ঈশ্বডা।
