সড়ক দুর্ঘটনায় জগন্নাথ ভার্সিটি শিক্ষার্থী নিহত

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের মেধাবী ছাত্র মো. ওবায়দুর রহমান শুভ গত মঙ্গলবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মোটরবাইক চালনাকালীন ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি প্রাণত্যাগ করেন। তার পিতার নাম মো. ওসমান গনি ও মাতা শিরীন আক্তার। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, ডিনগণ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, চেয়ারম্যান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মহান আল্লাহর কাছে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।