ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই বিএনপি নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৮জন আহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মীর জালাল ও স্থানীয় বিএনপি নেতা আজদু মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় কলেজ মোড়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে শাজাহান (২৬), রাজন (২২), হাজি মিয়া (২৮), আক্তার (৩২)সহ ৮জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
