পল্লী বিদ্যুত্ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে বাজিতপুর পৌর এলাকার আংশিকসহ উপজেলার ১৪০ গ্রাম টানা ৪১ ঘন্টা ধরে অন্ধকার। কুলিয়ারচর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) গত বুধবার জানান, পিডিবির আশুগঞ্জের মেইন লাইনে সমস্যার কারণে বাজিতপুরের পল্ল¬ী বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। ডিজিএম আরও জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত লাইন মেরামতের জন্য চিঠি দেয়া হয়েছে। উল্লে¬খ্য, গত ৪ সপ্তাহ ধরে বাজিতপুরের গ্রাহকরা প্রতিদিনই ১৭-১৮ ঘন্টার বিদ্যুত্ পাচ্ছেন না। এতে ব্যবসা-বাণিজ্যসহ সর্বসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
