রংপুরে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০১
রংপুরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিলদার আবু হানিফ লালমনিরহাট জেলার আদিতমারী থানার চন্দনপাট গ্রামের আব্দুর রহমানের পুত্র।