নেত্রকোনা আইনজীবী সমিতির নির্বাচন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০২
নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয় পার্টির (এরশাদ) অ্যাডভোকেট লিয়াকত আলী খান সভাপতি এবং জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল্লাহ সম্পাদক পদে জয়লাভ করেছেন। সভাপতি পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ৪৭ ভোটের ব্যবধানে পরাজিত হন। সভাপতি পদে লিয়াকত আলী খান পেয়েছেন ১৫০ ভোট। সভাপতি পদে ২ জন এবং সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমদাদুল হক শাহ (২), লাইব্রেরি পদে অ্যাডভোকেট মো. নূরুল ইাসলাম, বিনোদনে অ্যাডভোকেট জীবন সরকার এবং সদস্য পদে অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, মুহাম্মদ ওয়াদুদ মিয়া, মো. শরিফুল ইসলাম, মো. মাহবুব ইসলাম ভুঁইয়া এবং মো. মনোয়ারুল হক পারভেজ নির্বাচিত হন।