‘সরকারের কথা ও কাজে মিল নেই’

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০৩
বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামসুজ্জামান দুদু বলেছেন, এ সরকারের কথা আর কাজে কোন মিল নেই। তারা ক্ষমতায় আসার আগে ঘোষণা দিয়েছিল ১০ টাকা সের চাল আর ঘরে ঘরে চাকরি দেবে। কিন্তু এখন চালের কেজি ৪০ টাকা। চাকরি দেয়া তো দূরের কথা; যারা চাকরিতে আছে তাদের চাকরি টিকিয়ে রাখা দায় হয়ে পড়েছে। সামসুজ্জামান দুদু বুধবার বিকালে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে গণসংযোগ ও প্রচারপত্র বিলি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন। সভাপতিত্ব করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন।