শ্রীবরদীতে হাতির আক্রমণে নিহতদের পরিবারে চেক বিতরণ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০৪
শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে নিহত আদিবাসী নারী পরিবারের মাঝে মঙ্গলবার শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন তার তহবিল থেকে অনুদানের ১০ হাজার টাকার চেক বিতরণ করেন। নিহত আদিবাসী নেপালিস ম্রং এর পরিবারের পক্ষে স্বামী সন্দিপ সাংমা চেকটি গ্রহণ করেন। এ সময় শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসার গুলশান আরা, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন।