টঙ্গীতে আজ শেষ হচ্ছে হযরত হায়দারী (রঃ) ৩ দিনব্যাপী ওরস শরীফ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩১
হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আবু সাঈদ হায়দার প্রকাশ বাবা হায়দারী (র.)-এর ৩ দিনব্যাপী ওরস শরীফ গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী পাগাড় শরীফে আজ শেষ হচ্ছে। ওরসে মিলাদ মাহফিল, হালকায়ে জিকির, সামা মাহফিল, তবারক বিতরণসহ বিশ্ব মুসলিম উম্মাহ্র জন্য কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন দরবার শরীফের ডা. মাওলানা শাহজাদা সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার শাহ্সাহেব।