উপমহাদেশের সংসদীয় রাজনীতির কিংবদন্তি বাংলাদেশ মুসলিম লীগ পুনর্গঠনের মহান নায়ক তদানীন্তন জাতীয় পরিষদের লিডার অব দি হাউস ও কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী খাদেম-এ-মিল্লাত খান এ সবুরের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম লীগ ও খান এ স্মৃতি কমিটির যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মোঃ রফিকুল ইসলাম মিয়া। দলের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব নূরুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, খান এ সবুর স্মৃতি কমিটির সিনিয়র সহ-সভাপতি, মুসলিম লীগ নেতা রিদওয়ানুল বারি চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে জাগপা-র সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামিক পার্টির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মোবিন বক্তব্য রাখেন।
