ছাত্রকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ২০

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩১
ছাতকে ছাত্রলীগ-ছাত্র শিবির সংঘর্ষে ২০ জন ছাত্র আহত হয়েছে। নতুন ছাত্রদের দলে অন্তর্ভুক্ত করাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ছাতক ডিগ্রী কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা সিলেটের বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে। কলেজে শিবিরের কমিটি গঠন উপলক্ষে কর্মীসভায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্রকে নিতে চাইলে ছাত্রলীগ তাদের কর্মী বলে দাবি করে। দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় দলের নেতাকর্মীরা তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে পৌর জামায়াতের সেক্রেটারীসহ ২০ জন ছাত্র আহত হয়। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।