জাপানি অনুদানে বগুড়ায় খাদ্য গুদাম নির্মিত হবে

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩১
জাপান সরকারের অনুদানে বাংলাদেশের সরকারি পর্যায়ের খাদ্য সংরক্ষণ ব্যবস্থাপনা উন্নয়নের অংশ হিসাবে ২ বিলিয়ন একশ ছাপ্পান্ন মিলিয়ন ইয়েন সমপরিমাণ ২৪ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বগুড়ার সান্তাহারে সরকারি খাদ্য গুদাম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা এবং খাদ্যমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ড. তাকাও তোদা, ভারপ্রাপ্ত খাদ্য সচিব মোসফেকা ইকফাত, সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদার, ড. আকরাম হোসেন চৌধুরী, মোহাম্মদ আব্দুল জলিল, এমাজউদ্দিন প্রামাণিক। অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা আশা প্রকাশ করেন যে, এ প্রকল্প পরিকল্পনা মাফিক এবং যথাসময়ে সুসম্পন্ন হবে এবং স্থানীয় এলাকার সরকারি খাদ্য সংরক্ষণ ব্যবস্থাপনায় বিশেষ ভূমিকা রাখবে। - প্রেস বিজ্ঞপ্তি