কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগ প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে সোমবার সকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন দলীয় নেতাকর্মীরা। শহরের জিরো পয়েন্ট এলাকায় কয়েক হাজার নেতাকর্মী এ সমাবেশে অংশ নেন। এ সময় জেলা সদরের রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কয়েকটি জায়গায় গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে। পরে পুলিশ এসে রাস্তা থেকে নেতাকর্মীদের সরিয়ে দেয়।
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ অফিসের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষি আব্দুল করিম, বদিউল আলম, আওয়ামী লীগ নেতা শেখ বাবুল প্রমুখ।
