হাজী আবদুল আজিজ ভুঁইয়া
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা: ফেনী জেলার ছাগলনাইয়া পৌর শহরের হাজী আবদুল আজিজ ভুঁইয়ার (৯০) চেহলাম আজ শুক্রবার পূর্ব ছাগলনাইয়া গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে আত্মীয়-স্বজনসহ সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
