কুলখানি

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩২
মুহাম্মাদ শাহজাহান মিয়া আজ শুক্রবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ইকোনমিষ্ট ও সহকারী সচিব (জন সংযোগ) মুহাম্মাদ আলমগীর হোসেনের পিতা মুহাম্মাদ শাহজাহান মিয়ার কুলখানি। এ উপলক্ষে বাদ মাগরিব গেন্ডারিয়া ফায়ার সার্ভিস মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে সকল আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল। আবু হোসাইন আশফাক আহম্মেদ ডিসি কাস্টমস্ মোঃ ওয়াজেদ আলী ও হাসমত আমার একমাত্র পুত্র ব্যারিস্টার আবু হোসাইন আশফাক আহম্মেদ রাজীবের কুলখানি তার মোহাম্মদপুরস্থ বাসভবনে আজ শুক্রবার বাদ আছর অনুষ্ঠিত হবে। কুলখানিতে তার রুহের মাগফেরাত কামনা করে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আত্মীয়- স্বজন, বন্ধুবান্ধবসহ সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে বিনিতভাবে অনুরোধ জানানো হয়েছে।