বাংলা প্রথমপত্র
আতাউর রহমান সায়েম
সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা
নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
১। মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ কতটি উপাধি প্রদান করা হয়েছে?
(ক) ৪টি (খ) ৫টি
(গ) ৬টি (ঘ) ৭টি
২। ‘বঙ্গদেশি বাক্য’ বলতে কবি আবদুল হাকিম কী বুঝাতে চেয়েছেন?
(ক) প্রাচীন বঙ্গীয় ভাষা
(খ) সংস্কৃত ভাষা
(গ) বাংলা ভাষা (ঘ) মাতৃভাষা
৩। জহির রায়হানের আসল নাম কী?
(ক) জহিরুল্লাহ (খ) মুহাম্মদ জহিরুল্লাহ
(গ) মোহাম্মদ জহিরুল্লাহ
(ঘ) মোহাম্মদ জহিরুল্লাহ্
৪। কোন্ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে শেখ মুজিবকে ‘রাজনীতির কবি’ বলে আখ্যায়িত করে লেখা হয়?
(ক) পাকিস্তানের ‘দ্য নেশন’
(খ) মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউজ উইক’
(গ) ভারতের ‘স্টেটসম্যান’
(ঘ) লন্ডনের ‘টাইমস’
৫। ‘আলোকের গুপ্তধন’ বলতে কবি কী বুঝাতে চেয়েছেন?
(ক) সূর্যকে (খ) মৃত্তিকাকে
(গ) বৃক্ষের বীজকে
(ঘ) সূর্যের আলোর বিভিন্ন রঙের শক্তি
৬। তর্করত্নের দৃষ্টিতে গফুর কসাই কেন?
(ক) মহেশকে বিক্রির চেষ্টা করায় (খ) মহেশকে দিনভর বেধে রাখায়
(গ) মহেশের খড় বেচে খাওয়ায় (ঘ) অভুক্ত মহেশের মৃত্যু আশঙ্কায়
৭। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে বড় হওয়ার কারণে যে আলোকে আমরা দেখতে পাই না, সেটাকে কী বলে?
(ক) অবতল (খ) উত্তল
(গ) অবলাল (ঘ) ফিকেলাল
৮। ‘তে কাজে নিবেদি’— এর পরবর্তী অংশ কোনটি?
(ক) মোতো নাহি হাবিলাষ (খ) নাই কোন রাগ
(গ) প্রভু কিংবা হিন্দুয়ানী (ঘ) বাংলা করিয়া রচন
নিচের উদ্দীপকটি পড়ে ৯ নং প্রশ্নের উত্তর দাও:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের বিশেষত্ত্ব হচ্ছে- ‘ক্ষেত্র সমীক্ষা ও প্রতিবেদন’। এ বিভাগের শিক্ষার্থীরা দেশের ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রতিবছরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফিল্ডওয়ার্ক করে লোকসংস্কৃতির অনেক উপাদান তুলে ধরে গবেষণার কাজে ব্যবহার করে থাকে।
৯। উদ্দীপকে বর্ণিত ফোকলোর বিভাগের দেশের লোকসংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণের দিকটির সাথে ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধের কোন্ প্রতিষ্ঠানের সাদৃশ্য রয়েছে?
(ক) ব্রিটিশ মিউজিয়াম (খ) ন্যাশনাল মিউজিয়াম
(গ) লুভর মিউজিয়াম (ঘ) ফোকলোর সোসাইটি
১০। ‘দুই মুসাফির’ গল্পে কীসের মধ্যে পার্থক্য নেই?
(ক) সুর আর গানে
(খ) গান আর ছড়ার
(গ) সুধা আর অমৃতের (ঘ) সুর আর সুধার
১১। কবি জীবনানন্দ দাশ বাংলাকে সমগ্র সত্তা দিয়ে ভালোবেসেছেন কেন?
(ক) বাংলাদেশ নদীমাতৃক দেশ বলে
(খ) বাংলা মায়ের ভাষা বলে
(গ) বাংলাদেশে কবি জন্মগ্রহণ করেছে বলে
(ঘ) বাংলার সঙ্গে কবির আত্মার সম্পর্কে আছে বলে
১২। ‘ধী’ শব্দের অর্থ কী?
(ক) পথিক (খ) বুদ্ধি
(গ) শত্রু (ঘ) রক্তাক্ত
১৩। দুরন্ত পথিকের মৃত্যু চিরজাগ্রত ও অমর কেন?
(ক) প্রাণপণে এগিয়ে যাওয়ার কারণে
(খ) মৃত্যুকে আলিঙ্গন করার কারণে
(গ) নিজে মরে অন্যকে জাগানোর কারণে
(ঘ) অপরের মার সহ্য করার কারণে
১৪। মানুষের উত্পত্তি ও বিকাশের সাথে সম্পর্কিত নিচের কোন তত্ত্বে আলোচিত হয়?
(ক) প্রত্নতত্ত্ব (খ) ভূ-তত্ত্ব
(গ) নৃতত্ত্ব (ঘ) প্রাণিতত্ত্ব
১৫। চিত্রে ফুটে উঠা প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি পাঠ্য বইয়ের যে/ যেগুলো কবিতার সাথে মিল রয়েছে, তা হলো-
i. ঝর্ণা ii. ধনধান্য পুষ্পভরা
iii. বাংলার মুখ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
১৬। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে কত বছর চাকরি করেন?
(ক) বাইশ বছর (খ) তেইশ বছর
(গ) চব্বিশ বছর (ঘ) পঁচিশ বছর
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭-১৮ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর দাও:
আরিফ দশম শ্রেণিতে পড়ে। ছাত্র হিসেবে যে যথেষ্ট মেধাবী। কিন্তু সে খারাপ বন্ধুদের সাধে উঠা-বসা করতে করতে এখন মাদক সেবনের নেশায় আসক্ত হয়েছে। মাঝে মাঝে বাসায় মা-বাবার টাকাও চুরি করে সে। গতকালকে সে রাস্তায় ছিনতাই করতে গিয়ে র্যাবের হাতে ধরে পড়ে যায়।
১৭। আরিফের মধ্যে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের কোন্ দিকিট প্রতিফলিত হয় নি?
(ক) জীবসত্তা (খ) মানবসত্তা
(গ) অর্থসত্তা (ঘ) লোভ
উত্তর: ১। ক ২। গ ৩। গ ৪। খ ৫। ঘ ৬। ঘ ৭। গ ৮। ঘ ৯। ঘ ১০। ঘ ১১। ঘ ১২। খ ১৩। খ ১৪। গ ১৫। ঘ ১৬। খ ১৭। খ
সামাজিক বিজ্ঞান
শাহীন আল মামুন, সহকারি শিক্ষক
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
১. কোন শব্দ থেকে সমাজবিজ্ঞান (Sociology) শব্দটির উত্পত্তি হয়েছে?
(ক) ল্যাটিন (খ) গ্রিক
(গ) ইংরেজি (ঘ) ল্যাটিন ও গ্রিক উভয়
২. সামাজীকরণের মুখ্য ভূমিকা কোন মাধ্যম পালন করে?
(ক) চলচ্চিত্র (খ) পরিবার
(গ) খেলার সাথি (ঘ) বিদ্যালয়
৩. এস্টেট প্রথার কয়টি বৈশিষ্ট্য ছিল?
(ক) ৫ টি (খ) ৪ টি (গ) ৩ টি (ঘ) ২ টি
৪. সামাজিক পরিবর্তন হল সমাজ কাঠামো ও কার্যাবলির পরিবর্তন - সামাজিক পরিবর্তনের সংজ্ঞাটি কে দিয়েছেন?
(ক) রস (খ) জিন্সবার্গ
(গ) সরোকিন (ঘ) কিংসল ডেভিস
৫. উপজেলা প্রশাসন কাঠামো কোন সালে গঠিত হয়?
(ক) ১৯৭২ সালে (খ) ১৯৮২ সালে (গ) ১৯২২ সালে (ঘ) ১৯৯৬ সালে
৬. বাংলাদেশের জনসংখ্যা সমস্যা সমাধানের পদক্ষেপ হিসাবে গুরুত্বপূর্ণ-
i. জনসংখ্যা নীতি প্রণয়ন
ii. পরিবার পরিকল্পনা
iii. শিক্ষার সমপ্রসার
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii ও iii
(গ) ii ও iii (ঘ) i,ii, ও iii
৭. ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?
(ক) সিরাজ শাহ (খ) মোহসিন আলী (গ) জরি শাহ (ঘ) মজনু শাহ
৮. ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন?
(ক) হাজী শরিয়ত উল্লাহ (খ) তিতুমীর
(গ) জরি শাহ (ঘ) দুদু মিয়া
৯. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কোন আইন প্রবর্তন করা হয়?
(ক) সতীদাহ রহিত আইন
(খ) হিন্দু বিধবা বিবাহ আইন
(গ) ভারত শাসন আইন
(ঘ) সূর্যাস্ত আইন
১০. কত সালে ‘এনফিল্ড’ নামের বন্দুকের ব্যবহার চালু করা হয়?
(ক) ১৯৫৭ সালে (খ) ১৯৫০ সালে (গ) ১৯৫৬ সালে (ঘ) ১৯৪৭ সালে
১১. আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
(ক) নওয়াব আব্দুল লতিফ
(খ) নওয়াব ভিকারুল মুলক
(গ) স্যার সৈয়দ আহমদ খান
(ঘ) নবাব সলিমুল্লাহ
১২. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
(ক) মুহম্মদ আলী জিন্নাহ
(খ) এ কে ফজলুল হক
(গ) খাজা নাজিমুদ্দিন
(ঘ) শহীদ সোহওয়ার্দী
১৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিয়ামক শক্তি ছিল?
i. জনগণ ii. সাহিত্যিক iii. বুদ্ধিজীবি
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii ও iii
(গ) ii ও iii (ঘ) i,ii, ও iii
১৪. আকার ও স্কেল অনুসারে বিভক্ত শ্রেণির অন্তর্গত মানচিত্র কোনটি?
(ক) মৌজা মানচিত্র
(খ) জনসংখ্যা মানচিত্র
(গ) যাতায়াত মানচিত্র
(ঘ) জলবায়ু মানচিত্র
১৫. বুধ কত দিনে সূর্যকে পরিক্রমণ করেন?
(ক) ৭২ দিনে (খ) ৮৮ দিনে
(গ) ৬২ দিনে (ঘ) ১০২ দিনে
১৬. পৃথিবীর বার্ষিক গতির বেগ প্রতি সেকেন্ডে কত?
(ক) ২৯.০৬ কিলোমিটার
(খ) ২৯.৭৬ কিলোমিটার
(গ) ২৭.০৬ কিলোমিটার
(ঘ) ২৭.৭৬ কিলোমিটার
১৭. ভিসুভিয়াস কোন শ্রেণির আগ্নেয়গিরি?
(ক) ঘুমন্ত আগ্নেয়গিরি
(খ) মৃত আগ্নেয়গিরি
(গ) সুপ্ত আগ্নেয়গিরি
(ঘ) সক্রিয় আগ্নেয়গিরি
১৮. বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
(ক) ৭৮.০২ ভাগ (খ) ২০.৭১ ভাগ (গ) ০.৮০ ভাগ (ঘ) ০.০১ ভাগ
১৯. পৃথিবীর বার্ষিক গতির বেগ সেকেন্ডে কত?
(ক) প্রায় সমান (খ) প্রায় তিনগুণ
(গ) প্রায় দ্বিগুণ (ঘ) প্রায় চতুর্গুণ
২০. বায়ুপথে কী থাকলে বায়ু প্রবাহের গতির দিক পরিবর্তত হয় এবং বেগ কমে যায়?
i. পাহাড় ii. পর্বত iii. গাছপালা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii ও iii
(গ) ii ও iii (ঘ) i,ii, ও iii
২১. ‘নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন নিয়ে আলোচনা করে যে শাস্ত্র তাকে পৌরনীতি বলে,- এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
(ক) উড্রো উইলসন
(খ) ই এম হোয়াইট
(গ) এরিস্টটল
(ঘ) হল্যান্ড
২২. কোন অধিকার মানবিক গুণ বিকাশে সাহায্য করে?
(ক) রাজনৈতিক (খ) আইনগত
(গ)সামাজিক (ঘ) অর্থনৈতিক
২৩. সার্বভৌমত্ব কী ?
(ক) সরকারের চরম ক্ষমতা
(খ) রাষ্ট্রের চরম ক্ষমতা
(গ) রাষ্ট্রপতির চরম ক্ষমতা
(ঘ) প্রধানমন্ত্রীর চরম ক্ষমতা
উত্তর ১.ঘ,২.খ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. ঘ৯. খ১০. গ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭.ঘ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. খ
২২. গ২৩. খ
