জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস
ওয়াকিল আহাম্মেদ
জুনিয়র ইনস্ট্রাকটর
হবিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
প্রিয় শিক্ষার্থী , সুন্দর জীবন গড়তে মানুষ কত কিছুই না করে। শিক্ষার্থীদের বড় একটি অংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছে। কিন্তু বর্তমান প্রজন্মের একটি বড় অংশ সৃজনশীল ও সময়পযোগী বিষয়ে পড়াশোনা করছে অর্থাত্ কর্মমুখি শিক্ষা নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এস,এস,সি (ভোক) এর বিভিন্ন কর্মমুখি বিষয়ের মধ্যে তেমনি একটি বিষয় হচ্ছে “জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস”। এ বিভাগে কর্মমুখি শিক্ষার বিভিন্ন বিষয়ের অধ্যায়ভিত্তিক আলোচনা পর্যালোচনা এবং পরামর্শ প্রদান করা হবে।
এসএসসি(ভোক)-২০১৩ পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা। আজ তোমাদের জন্য ‘ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস-১ (২য় পত্র)’ এর কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হলো যা পরীক্ষায় আসতে পারে। ২০টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে , সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১। বৈদ্যুতিক বাতির কাজ কী ? ২। ফেজ অর্থ কী ?
৩। ইলুমিনেশনের একক কী ? ৪। ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ কাকে বলে ? ৫। বিদ্যুত্ উত্পাদন কাকে বলে ? ৬। থ্রী ফেজ স্টার সংযোগে লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজের মধ্যে সম্পর্ক কী ?
৭। জেনারেটর কাকে বলে ?
৮। ফিল্ডের কাজ কী ?
৯। আর্মেচার এর কাজ কী ?
১০। জেনারেটর কত প্রকার ও কী কী ?
১১। ডিসি জেনারেটর এর কাজ কী ?
১২। কমিউটেটরের কাজ কী ?
১৩। সিনক্রোনাস স্পিডের সূত্রটি লিখ ?
১৪। সিনক্রোনাস স্পিড কাকে বলে ?
১৫। বাস্তব ক্ষেত্রে এসি জেনারেটরে ফিল্ড ঘুরে না আর্মেচার ঘুরে ?
১৬ । স্লিপ নির্ণয় এর সূত্রটি লিখ ।
১৭। মোটরের ইলকট্রিক্যাল পাওয়ার এবং মেকানিক্যাল পাওয়ার এর মধ্যে সম্পর্ক কী ?
১৮। মোটর চালুকরণে রোটর রেজিস্ট্যান্স পদ্ধতি কোন মোটর এর ক্ষেত্রে প্রযোজ্য ?
১৯। ওভার লোড রিলের কাজ কী ?
২০। সিঙ্গেল ফেজ মোটর কাকে বলে ?
২১। সিরিজ মোটর এর অপর নাম কী ?
২২। কারেন্ট ট্রান্সফরমার কী ?
২৩। সেন্ট্রিফিউগাল সুইচ কী ?
২৪। ট্রান্সফরমার এর কর্মদক্ষতার সূত্রটি লিখ ?
২৫। ট্রান্সফরমার এর তেলের কাজ কী ?
২৬। ট্রান্সফরমার লস কয়টি ও কী কী ?
২৭। ট্রান্সফরমার রেশিও কী ?
২৮। কারেন্ট ট্রান্সফরমার কী ধরনের ট্রান্সফরমার ?
২৯। পটেনশিয়াল ট্রান্সফরমারে কোন কয়েলে চিকন তার এর বেশি প্যাঁচ থাকে ?
৩০। পটেনশিয়াল ট্রান্সফরমারের সেকেন্ডারিতে সর্বোচ্চ কত ভোল্টেজ ধরে এর অনুপাত নির্ণয় করা হয় ?
৩১। বাংলাদেশের জেনারেটেড উত্পন্ন ভোল্টেজ কত
৩২। বাংলাদেশে সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ কত ?
৩৩। বৈদ্যুতিক বাতি কত প্রকার ?
৩৪। তিন ফেজ স্টার সংযোগের প্রতীক কী ?
৩৫। ক্রশ-আর্ম কিসের তৈরি ?
৩৬। ইন্সুলেটর কী ?
৩৭। নিম্নচাপ লাইনে কোন ধরনের ইন্সুলেটর ব্যবহূত হয় ? ৩৮। AAC এবং ACSR এর পূর্ণ নাম কী ?
৩৯। টানার তারে কী তার ব্যবহার করা হয় ?
৪০। বার্ড গার্ড কোথায় ব্যবহার করা হয় ?
৪১। ড্যাম্পার কী ? ৪২। আন্ডার গ্রাউন্ড ক্যাবল কী ?
৪৩। ডাক্ট কী ? ৪৪। লুমিনাস ফ্লাক্স বলতে কী বোঝায় ৪৫। রোটর স্পিড কী ?
৪৬। সিলিং ফ্যানে কোন ধরনের মোটর ব্যবহার করা হয় ?
৪৭। ট্রান্সফরমার এর কোর কিসের তৈরি ?
৪৮। মোটর এর কনভার্টার কাকে বলে ?
৪৯। ওবার হেড লাইনে ব্যবহূত পোল কয়টি ও কী কী? ৫০। ব্যাটারি চার্জিং এর রোধ হিসেবে কোন ল্যাম্প ব্যবহার করা হয় ?
৫১। তিন ফেজ পদ্ধতিতে লাইন ভোল্টেজ কাকে বলে
৫২। জেনারেটর এর ইফিসিয়েন্সির সূত্রটি লিখ ?
৫৩। সেন্ট্রিফিউগাল সুইচ কেন ব্যবহার করা হয় ?
৫৪। কারেন্ট ট্রান্সফরমাকে সংক্ষেপে কী বলা হয় ?
৫৫। ক্যাবল জয়েন্ট করার পর সোল্ডারিং করা হয় কেন ?
৫৬। সিলিকাজেল কোথায় ব্যবহার করা হয় ?
৫৭। ট্রান্সফরমার তেলের নাম কী ?
৫৮। স্লিপরিং এর কাজ কী ?
৫৯। ইনক্যানডিসেন্ট ল্যাস্প এর ফিলামেন্ট কিসের তৈরি ?
৬০। ব্রাসের কাজ কী ?
৬১। থ্রীফেজ স্টার সংযোগে ফেজ কারেন্ট ও লাইন কারেন্টর সম্পর্ক কী ?
৬২। ডেল্টা সংযোগ সার্কিটে ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ এর সম্পর্ক কী ?
৬৩। ডেল্টা সংযোগ সার্কিটে ফেকারেন্ট ও লাইন কারেন্ট এর সম্পর্ক কী ?
৬৪। সাধারসত পোলের কত অংশ মাটির নিচে দিতে হয় ?
