আব্দুর রহিম\ দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম জাতীয় কমডেকার উদ্ভোধন উপলক্ষ্যে সাজ সাজ রব উঠেছে রংপুর বিভাগের সর্বস্তরে। আগামী ৩১ জানুয়ারি, পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা করতোয়া নদীর তীরবর্তী, চীন মৈত্রী সেতুসংলগ্ন ময়নামতির চরে এই সমাবেশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে রংপুর বিভাগের ৮ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর, স্কাউট, গার্লস ইন গাইড, রোভার সহ সর্বস্তরের শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দেশের ৬৪টি জেলার বিভিন্ন অঞ্চল এবং বর্হিবিশ্বের ৭ টি দেশের প্রায় দশ হাজার শিশু কিশোর শিক্ষার্থী এই সমাবেশে অংশগ্রহণ করবেন। সপ্তাহব্যাপী এই সমাবেশ শুরু হবে আগামী ২৯শে জানুয়ারী, সমাপনী সমাবেশ ও তাবু জলসা অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি।
