জাতীয় শিশুর প্রারম্ভিক বিকাশ সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ১৮:০৫
সামগ্রিক প্রারম্ভিক শিশু বিকাশনীতি ঘোষণা করার বিলম্বের কোন কারণ নেই। জাতীয় শিশু বিকাশ সম্মেলনের সমাপনী অধিবেশনে এই দাবী করা হয়। বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (BEN), প্ল্যান বাংলাদেশের সহায়তায় এবং ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে ১৯ থেকে ২০ জানুয়ারি ২০১৩ পর্যন্ত দু’দিনব্যাপী ‘জাতীয় শিশুর প্রারম্ভিক বিকাশ’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী। তিনি বলেন, ‘সাম্প্রতিক কালে শিশু বিকাশের ক্ষেত্রে পারিবারিক ও বেসরকারী প্রচেষ্টার অনেক অগ্রগতি হয়েছে।