গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ১৮:১৭
বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্কে ওয়াটার স্লাইড দেখার অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। মূলত অনেক উঁচু থেকে একটি সরু পথ বেয়ে পানিতে পিছলে পড়ার এক মজার অভিজ্ঞতাই পার্কের দর্শনার্থীদের উপহার দেয় এই ওয়াটার স্ল¬াইডগুলো। আর বিশ্বের বিভিন্ন দেশের নানা ধরনের ওয়াটার স্ল¬াইডের ভিড়ে সবচেয়ে উঁচু ওয়াটার স্ল¬াইড হিসেবে যেটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে সেটি হলো ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত অ্যাগুয়াস কোয়েন্টেস কান্ট্রি ক্লাবে থাকা কিলিমানজারো নামের একটি ওয়াটার স্ল¬াইড। ২০০২ সালে নির্মিত এই ওয়াটার স্ল¬াইডটির উচ্চতা ৪৯.৯ মিটার বা ১৬৩ ফুট ৯ ইঞ্চি।