বাজারে এলো আইম্যাক্স ব্র্যান্ডের মোবাইল

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ১৯:১৩
বাজারে এসেছে এনার্জি প্লাস কম্যুনিকেশন্স লিমিটেডের নতুন মোবাইল ফোন ব্র্যান্ড আইম্যাক্স। শনিবার সকালে রাজধানীর ইস্টার্ন প্লাজায় আইম্যাক্সের উদ্বোধন ও মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আইম্যাক্স ব্র্যান্ডের চারটি মডেল প্রদর্শন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোকাররম উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি