দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ১৯:১৫
আজ ১৪ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৪ রবিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৪৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ৪ ও ৯। শুভবার:রবি ও মঙ্গলবার। শুভরত্ন:গার্নেট ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি: উচ্চাভিলাষী ও আত্মবিশ্বাসী। উদ্যম, শক্তি ও সাহস থাকায় অন্যদের উপরে উঠতে না পারা পর্যন্ত আপনি স্বস্তি পান না। আপনি অনেক সংঘাতের সম্মুখীন হবেন। পারিপার্শ্বিকতার প্রভাব জীবনে আপনার অনেক উত্থান-পতন ঘটতে পারে। শত্রুতা ও দুর্ঘটনা সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সুরকার মোজার্ট, সাহিত্যিক লুই ক্যারল, চিন্তাবিদ আবুল হাশিম, জাহাজ প্রকৌশলী হেইম্যান রিকভার, বিচারপতি লারনেড হেন্ড, প্রকৌশলী বি.আর. শিকদার। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ আর্থিক দিক ভালো যাবে। ঋণ পরিশোধের সুযোগ পেতে পারেন। ভালো কোনো সংবাদ পেতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। অধিনস্তদের উপর প্রভাব বিস্তার করা সম্ভব হবে। প্রাপ্ত সুযোগ কাজে লাগার চেষ্টা করেন । বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ দাম্পত্য ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। মান-অভিমান যেটুকু সম্ভব এড়িয়ে চলুন। অংশীদারী ব্যবসা ভালো নাও যেতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কোন সূত্র হতে অর্থাগম হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়ের কিছু ঋণ শোধ করা সম্ভব হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদোন্নতি অথবা অনুকূল বদলির সুযোগ পেতে পারেন। অসত্ সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারন।। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। ঘনিষ্ঠ কারো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। নিজেও কোন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ শরীর ভালো যাবে না। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। রোমান্স ও বিনোদন শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। তবে ব্যয় কমাতে পারলে উদ্বেগ কমাতে পারবেন। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। সন্তানের কোন সাফল্য আনন্দদায়ক হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। কোন ধরনের সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। তবে ঘনিষ্ঠ কারো জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ শরীর ভালো নাও থাকতে পারে। অসুখ-অশান্তিকে অবহেলা করবেন না। সতর্ক না থাকলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে নিন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কাজকর্মে অধিকতর মনোনযোগী হওয়ার চেষ্টা করুন। কোন প্ররোচনার ফাঁদে পা দেবেন না। বিয়ের ব্যাপারে আজই সম্মতি দেয়া ঠিক হবে না। আরো চিন্তা-ভাবনা করুন ও খোঁজ-খবর নিন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ আর্থিক দিক ভালো যাবে। নিয়মিত আয়ের বাইরেই কিছু অর্থ আসতে পারে। পাওনা টাকা আদায়ে ফলপ্রসূ হতে পারে। বিশ্বস্ত কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কোন বন্ধুর সাথে আর্থিক লেনদেন করবেন না। যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ মন হতাশাগ্রস্ত থাকবে। দাম্পত্য পরিবেশ অনুকূল থাকবে। সমস্যাকে স্বামী-স্ত্রী দুজনে ভাগ করে নিন। শরীর খুব একটা ভালো যাবে না। শরীর থেকে রক্তপাত হওয়ার আশংকা আছে। কোনো পরিস্থিতি যেই নিজের উপর আস্থা হারাবেন না। যাত্রা ও যোগাযোগ শুভ । মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ নতুন কোন ব্যবসা শুরু করতে পারেন। তবে মূলধনের ব্যাপারে সমস্যার উদ্ভব হতে পারে। ব্যবসায়িক দিক প্রতিযোগিতামূলক হতে পারে। কেউ আজ আপনাকে ঠকাবার চেষ্টা করবে। শরীর খুব একটা ভালো থাকবে না। প্রয়োজনে বিশ্রাম নিন।