জামালপুর বকশীগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ কামালপুর গ্রামের বাসিন্দা শামছুল হকের গোয়াল ঘর থেকে মশা তাড়ানো ধোঁয়ার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ৭টি টিনের বসতঘর, ৫টি রান্নাঘর, গোয়ালঘর, আসবাবপত্র, নগদ টাকা ও ধানসহ প্রায় ১৮ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ভোলা (উত্তর) ও বোরহানউদ্দিন সংবাদদাতা জানান, ভোলা ইলিশা জংশন বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাহাবুদ্দিন জানান, আগুনে ২৫টি দোকান সম্পূর্ণ ও ৪টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারিভাবে এখনো ক্ষয়-ক্ষতির তালিকা তৈরি করা হয়নি। তালিকা তৈরির কাজ চলছে।
