গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত শুক্রবার রাতে সাবেক ইউপি সদস্যসহ ২ জন খুন হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বালুয়া বাজার বাড়ি থেকে কাটাখালী নির্মাণাধীন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এলাকায় দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য শাহজামালকে একদল সন্ত্রাসী পথরোধ করে তার একটি পা হাঁটুর নীচ থেকে কেটে নেয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও খণ্ডিত পায়ের অংশ পাওয়া না যাওয়ায় তাকে বিচ্ছিন্ন পা ছাড়াই বগুড়া শজীমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত আনুমানিক ২ টায় শাহজামাল মারা যায়। অপরদিকে গতকাল শনিবার সকালে উপজেলার ফুলপুকুরিয়া বিলের উত্তর পার্শ্বে মুখ ঝলসানো অজ্ঞাতনামা এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে।
