মেহেরপুরে একটি পিকআপ ভ্যানর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই মারা যায়। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আলমপুর নামক স্থানের মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এই দুঘর্টনা ঘটে। তাদের বাড়ি কুষ্টিয়া শহরে খাজানগর গ্রামে। নিহতদের নাম বাবুল (৩৫) ও আনিস (১৬)। আনিস এসএসসি পরিক্ষার্থী ছিল। পুলিশ নিহতদের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
