পাঁচবিবি আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৭
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাউন্সিলারদের ভোটে সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক মণ্ডল ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। এবার আবু বক্কর সিদ্দিক মণ্ডল-হাবিবুর রহমান হাবিব ও মির রেজাউল করিম-আবু সাঈদ আল মাহবুব চন্দন, এ দুটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। নির্বাচন পরিচালনা করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তাকে সহযোগিতা করেন জেলা সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু ও সম্পাদক এস এম সোলায়মান আলী। সম্মেলনে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি ঘোষণা করা হয়নি। দশ বছর পর গত ২৪ জানুয়ারি পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি বিদ্যালয়ের মাঠে সম্মেলন উদ্বোধন করেন জেলা সভাপতি এ্যাড. সামছুল আলম।