নেত্রকোনায় শুরু হয়েছে টিপু মেলা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৭
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা নেত্রকানার সুষং পরগনার লেটুয়াকান্দি (লেটুয়াকান্দি) টিপু পাগল স্মরণে সপ্তাহব্যাপী টিপু মেলা ও ওরস গত শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে। মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে ঘাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ওয়ারেসাত হোসেন বেলাল এমপি। বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান এরশাদ হোসেন, ঘাঘড়া ইউপি চেয়ারম্যান তারা মিয়া, যুবলীগ আহ্বায়ক মাসুদ আলম টিপু, ছাত্রলীগের আহবায়ক জাহিদুল ইসলাম সুজন এবং টিপু পাগলের বংশধর বাবুল পাগল। এর আগে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল জেলা পরিষদের অর্থায়নে দেশ-বিদেশের লোকদের এই পাগলবাড়িতে ভ্রমণ সুবিধার জন্য উন্নতমানের একটি রেস্ট হাউজ উদ্বোধন করেন।