জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, দেশে হঠাত্ করেই নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে বলে মনে হচ্ছে। গভীর পর্যবেক্ষণ ও গবেষণা ছাড়া এ বিষয়ে কোন কথা বলা বিজ্ঞানসম্মত হবে না। তবে বিষয়টি নিয়ে আমরা সাংঘাতিকভাবে উদ্বিগ্ন। শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট সদর হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিত্সাধীন নির্যাতিতা এক স্কুলছাত্রীকে দেখতে এসে তিনি এ কথা বলেন।
জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মিলনায়তনে বাগেরহাট রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ কাজী শরীফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে ড. মিজান প্রধান অতিথির বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট ৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের জেলা ও দায়রা জজ মোঃ আতোয়ার রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ শুকুর আলী প্রমুখ।
