লালমোহনে নয় বছর পর ছাত্রলীগের কাউন্সিল

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৯
দীর্ঘ ৯ বছর পর লালমোহন উপজেলা ছাত্রলীগের সম্মেলন হলেও কমিটি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। ভোটের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া থাকলেও কারচুপির অভিযোগ করেছেন এক সভাপতি প্রার্থী। তবে স্বচ্ছভাবে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বলে দাবি করেছেন আবুল হাছান রিমন। শুক্রবার জেলা ছাত্রলীগ সভাপতি আবিদুল আলম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের উপস্থিতিতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি পদ ঘোষণা করা হলেও সাধারণ সম্পাদক পদে সমান সংখ্যক ভোট পাওয়ায় উক্ত পদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে সভাপতি পদ নিয়ে বিজয়ী প্রার্থী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে।