পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জাতিগোষ্ঠীর প্রথাগত অধিকার কার্যকর করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক। পার্বত্য চট্টগ্রাম হেডম্যান সম্মেলন উপলক্ষে রাঙ্গামাটির পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানিয়েছেন সংগঠনের নেতারা। হেডম্যান কার্বারীদের ৮ দফা দাবি তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি রাংলাই ম্রো, সহ-সভাপতি শক্তিপদ ত্রিপুরা, সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, সদস্য অঞ্জন কুমার দেওয়ান, থৌয়াই অং মারমা।
