ফ্যাশন সচেতন ও তারুণ্যনির্ভর স্মার্টফোন ব্র্যান্ড অপো সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এলো মাঝারি দামের সর্বাধুনিক স্মার্টফোন অপো ‘এ৫ এস’।
পতনোন্মুখ জলকণা থেকে অনুপ্রাণিত ১৯:৯ অনুপাতে ১৫২০ x ৭২০ পিক্সেল রেজুল্যুশনের ৬.২ ইঞ্চি ওয়াটারড্রপ এলসিডি স্ক্রিনযুক্ত অপো এ৫ এস-এর ডিসপ্লে। প্রযুক্তি ও উত্পাদনশীলতায় উদ্ভাবনের মাধ্যমে পর্দার উপরের দিকে থাকা জলকণার মতো ক্ষুদ্র অংশটিতেই একত্রে স্থাপন করা হয়েছে ফ্রন্ট ক্যামেরা, লাইট সেন্সর। ফলে, তৈরি করা সম্ভব হয়েছে ৮৯.৩৫% স্ক্রিন-টু-বডি অনুপাতে একই সঙ্গে অত্যন্ত আকর্ষণীয় ও কার্যকর ওয়াটারড্রপ ডিসপ্লে। গেম খেলা, ভিডিও দেখা কিংবা সাধারণ ওয়েব ব্রাউজিং-এর ক্ষেত্রেও এক অনন্যসাধারণ অভিজ্ঞতা দিবে এ স্মার্টফোন। স্টাইলিশ ডিজাইন ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ ছাড়াও এ৫ এস এ রয়েছে বছরের সবচেয়ে আলোচিত ওয়াটারড্রপ স্ক্রিন এবং ডুয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। শক্তিশালী ৪২৩০ এমএএইচ ব্যাটারি ছাড়াও এতে থাকা আর্টিফিশিয়াল অ্যালগরিদম অপটিমাইজ করার মাধ্যমে শক্তিক্ষয় কমিয়ে আনে উল্লেখযোগ্য মাত্রায়, ফলে দীর্ঘস্থায়ী হয় এর ব্যাটারি লাইফ।
অপো এ৫ এস ৩ জিবি+৩২ জিবির বাজারমূল্য নির্ধারিত হয়েছে ১৪,৯৯০ টাকা।
