মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বলই গ্রামে শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ১৪/১৫ জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে গৃহকর্তা আমির হোসেন দেওয়ান (৬৫) ও তার স্ত্রী শাহানা বেগমের (৫০) হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাত দল চাবি নিয়ে আলমিরা খুলে স্বর্ণালঙ্কার, মোবাইলসহ ঘরের প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নেয়। এর আগে তালাবদ্ধ একটি ঘরের তালা ভেঙ্গে মূল্যবান সামগ্রী লুট করে।
