ভারতের ৬৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন গতকাল শনিবার রাজধানীর হোটেল র্যাডিসনে এক সংবর্ধনার আয়োজন করেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন। হাইকমিশনার পঙ্কজ শরন অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংবর্ধনায় মন্ত্রী, রাজনীতিক, সংসদ সদস্য, কূটনীতিক, সম্পাদক, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকরা যোগ দেন।
