ইবির ছাত্রলীগ নেতা গুম :২৯ জানুয়ারি থেকে লাগাতার হরতাল

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২২:৪৮
৩ দিনেও কোন খোঁজ মিলেনি গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামের। সূত্রমতে গত ২২ জানুয়ারি রাত ১০টার পর থেকে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখার সভাপতি সাইফুল ইসলাম নিখোঁজ রয়েছেন। প্রতিবাদে এবং তাকে উদ্ধারের দাবিতে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা থানায় ডায়রী ও দফায় দফায় মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূিচ পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুর ২টায় বঙ্গবন্ধু হলের গেস্টরুমে তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্যে হল শাখাটির সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু বলেন, “আগামী ছাত্রলীগের কাউন্সিলকে সামনে রেখে একটি কুচক্রী মহল আমাদের সাইফুল ভাইকে অপহরণ করেছে। এব্যাপারে তেজগাঁও ও ইবি থানায় পৃথক দুটি ডায়রী করা হলেও এখনো প্রশাসন কোন খোঁজ-খবর দিতে পারেনি। তবে তারা আশ্বাস দিয়েছেন অচিরেই কোন খোঁজ-খবর দিতে পারবেন। তিনি আরও জানান সাইফুলকে উদ্ধারের দাবিতে আগামী ২৮ জানুয়ারি আমরা আবারও মহাসড়ক অবরোধ করব এবং ২৯ জানুয়ারি থেকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে লাগাতার হরতাল পালন করব।”