ডাকাতি করে পালানোর সময় টেকেরহাট-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে পুলিশের ধাওয়া খেয়ে একটি ট্রাক টেকেরহাট বন্দর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সাথে সংঘর্ষে পতিত হয়। ছিনতাইকৃত ট্রাকটি থেকে লাফিয়ে পালাতে গিয়ে ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ এ ঘটনায় ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে । এতে মহাসড়কের পার্শ্ববর্তী একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন। নিহত ও আহত ডাকাত সদস্যদের বাড়ি খুলনা শহরের বিভিন্ন এলাকায়। গোপালগঞ্জ সদর থানার এসআই ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
