১৪ দলের মানবপ্রাচীর

মানবতা বিরোধী অবশিষ্ট অপরাধীদের বিচার দ্রুত করার আশাবাদ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২২:৫৪
১৪ দলের মানবপ্রাচীর কর্মসূচিতে টিএন্ডটির সিবিএ আশা করে যে, মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে বাকি সকলের বিচার দ্রুত শেষ করার, ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে নৃশংস হত্যাকারীদের অবশিষ্টদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করা, ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার বিচার সম্পন্ন করা এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে। বৃহস্পতিবার বিকালে বাংলা মোটর মোড়ে ১৪ দলের মানবপ্রাচীর কর্মসূচিতে টিএন্ডটির সিবিএ অবস্থান নেয়। বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশে বিটিসিএল (টিএন্ডটি)-এর পরিবারের সকলেই আনন্দিত, বিচার বিভাগের জন্য এটা মাইলফলক। মানবপ্রাচীরে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল এসএমএ মুকিত হিরুসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শামীম, মো. জসিম উদ্দিন, আ. করিম খান, আব্দুর রব প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি