মজিবর রহমান
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পূর্বভাণ্ডারিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মজিবর রহমান (হানু হাজী) ৭৪ গত শুক্রবার রাতে নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিম ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার গভীর শোক প্রকাশ করেন। -প্রেস বিজ্ঞপ্তি
লুত্ফা আরা বানু
যশোরের চৌগাছাস্থ মিয়াবাড়ী নিবাসী মরহুম আব্দুল খালেকের স্ত্রী লুত্ফা আরা বানু (৮২) গত শুক্রবার দুরারোগ্য ক্যান্সারে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি দৈনিক ইত্তেফাকের সাবেক কার্যনির্বাহী সম্পাদক শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছোট বোন এবং চট্টগ্রামের এ্যাজবেস্টস সিমেন্ট ফ্যাক্টরীর জিএম শওকত উদ্দীনের মাতা। মৃত্যুকালে তিনি নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
সৈয়দ জাহাঙ্গীর হোসেন
ঝালকাঠি আওয়ামী লীগের সদর উপজেলা সভাপতি, সাবেক গাভারামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সৈয়দ জাহাঙ্গীর হোসেন। বক্ষব্যাধি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার গভীর রাতে মারা যান (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যা রেখে গেছেন। জানাজা শেষে মরহুমের বাড়ি তেরআনা গ্রামে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার কথা। তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন ঝালকাঠি-২ আসনের এমপি আলহাজ্ব আমির হোসেন আমু, ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগ সভাপতি সরদার শাহআলম, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলী, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সহ-সভাপতি শামসুল হক আক্কাস, আওয়মী লীগ নেতা তরুণ কর্মকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেবা আহমেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ টি আহমেদ, কেওড়া ইউপি চেয়ারম্যান মঈন তালুকদারসহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা।-প্রেস বিজ্ঞপ্তি
