আবুধাবির প্রথম নারী ডেপুটি স্পিকার কুবাইসি

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ১৮:৫৩
নারীর ক্ষমতায়নে অনেকটা পিছিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের উপসাগরীয় অঞ্চলের দেশ আবুধাবিতে গত মঙ্গলবার ‘ফেডারেল ন্যাশনাল কাউন্সিল’ (এফএনসি) নির্বাচনে প্রথম নারী ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ডা. আমাল আল-কুবাইসি। উপসাগরীয় অঞ্চলে এই প্রথম কোনো নারী এ বিশেষ পদে নির্বাচিত হলেন। ডা. কুবাইসি জানান, এত অল্প সময়ে ফেডারেল ন্যাশনাল কাউন্সিল নির্বাচনের মাধ্যমে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়া তার জন্য বিরাট অর্জন। বিজয় ঘোষণার পরপরই ডা. কুবাইসি সাধারণ জনগণ, বিভিন্ন নেতা-কর্মী এবং আমিরাতের নারীদের উদ্দেশ্যে বলেন, তাকে যে মহান দায়িত্ব দেয়া হয়েছে সাধারণ মানুষের সেবা করার, তা তিনি অত্যন্ত বিশ্বস্ততার সাথে পালন করবেন। তার এই মহান অর্জন এবং দায়িত্ব সম্পর্কে সাবেক স্পিকার মো. আহমদ আল-মুর ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর একটি সংসদীয় ইউনিয়ন সম্মেলনে জানান যে, ২০০৬ সালে ডা. কুবাইসি সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা কাউন্সিলর নির্বাচনের পাশাপাশি প্রথম ‘হাউস ডেপুটি স্পিকার’ নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছিলে। কুবাইসি তার আবুধাবির হাউসের এক বক্তৃতায় বলেন, আন্তর্জাতিক জল সামিট চিত্র এবং এই জল সামিটের নবায়ন শক্তি সম্পর্কে সম্মেলন ব্যবস্থা না থাকায়, বৈজ্ঞানিক সমাধানের মাধ্যমে ভবিষ্যত্ প্রজন্মের জন্য শক্তি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করবেন তিনি।