প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ১৯:০৩
আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়টি পাঠ্যবই থেকে ভালোভাবে পড়ে শ্রেণিকক্ষে মাসকট হাই স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী সুমি, সামিয়া, সুমাইয়া, সানজিদা,তানজীন, রিম্পি,ইতি, ঐশি, তিন্নি, মৌ, নাঈম, ইসমাইল,অর্ঘ্য, আবরাব, মেহেদী, সোয়াদ, রিজভী, ইয়াছিন, কায়েস, আকাশ সম্মিলিতভাবে সংক্ষিপ্ত ৫৭টি প্রশ্ন তৈরি করে সঙ্গে সঙ্গে এর উত্তর ও বের করেছে। এই কাজের ফলে যোগ্যতাভিত্তিক শুদ্ধ/অশুদ্ধ, শূন্যস্থানপূরণ, ডান-বাম মিলকরণ ও সংক্ষিপ্ত প্রশ্নের অনেক উত্তর তারা এ অধ্যায় থেকে করতে সক্ষম হবে। তাদের এ কাজে সহায়তা করেন উক্ত বিদ্যালয়ের বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের শিক্ষক মো. ইদ্রিস গনি। অধ্যায়-১ ঃ আমাদের মুক্তিযুদ্ধ ১। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় কত সালে? উত্তরঃ ১৯৭১ সালে ২। ভাষা আন্দোলন হয় কত সালে? উত্তরঃ ১৯৫২ সালে ৩। ৬ দফা আন্দোলন হয় কত সালে? উত্তরঃ ১৯৬৬ সালে ৪। ১৯৭০ সালের নির্বাচনে কোন দল বিজয়ী হয়? উত্তরঃ আওয়ামী লীগ (প্রতীক নৌকা) ৫। ১৯৭১ সালের কত তারিখে পাকিস্তানি বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালায়? উত্তরঃ ২৫ মার্চ রাতে ৬। অপারেশন সার্চলাইট কী? উত্তরঃ পাকিস্তানি বাহিনীর চালানো ২৫শে মার্চ গণহত্যা। ৭। স্বাধীনতার ঘোষক কে? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৮। স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কত তারিখে? উত্তরঃ ১৯৭১ সালের ২৬শে মার্চ ৯। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত সালে? উত্তরঃ ১৯৪৭ সালে ১০। বাংলাদেশ পাকিস্তানের শাসনে ছিল কত বছর? উত্তরঃ ২৩ বছর ১১। মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা কে ছিলেন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১২। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে কত তারিখে? উত্তরঃ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ১৩। পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পণ করে? উত্তর:রেসকোর্স ময়দানে ১৪। রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী? উত্তরঃ সোহরাওয়ার্দী উদ্যান ১৫। মুজিবনগর সরকার গঠন করা হয় কত তারিখে? উত্তরঃ ১৯৭১ সালের ১০ই এপ্রিল ১৬। মুজিবনগর সরকার শপথগ্রহণ করে কত তারিখে? উত্তরঃ ১৯৭১ সালের ১৭ই এপ্রিল ১৭। মুজিবনগর সরকারের আরেক নাম কী? উত্তরঃ অস্থায়ী বা প্রবাসী সরকার ১৮। মুজিবনগরের পূর্বনাম কী? উত্তরঃ বৈদ্যনাথ তলা ১৯। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? উত্তরঃ মেহেরপুর জেলা ২০। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২১। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম কী? উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম ২২। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী? উত্তরঃ তাজউদ্দিন আহমদ ২৩। মুক্তিবাহিনী গঠন করা হয় কত তারিখে? উত্তরঃ ১৯৭১ সালের ১১ই জুলাই ২৪। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতির নাম কী? উত্তরঃ মুহাম্মদ আতাউল গনি ওসমানী ২৫। মুক্তিবাহিনীর উপ-প্রধান সেনাপতি কে ছিলেন? উত্তরঃ লে. কর্নেল, এমএ. রব পরবর্তী অংশ আগামীকাল