গতকালের পর
২৪. কখন বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়?
(ক) ১৯৭১ সালের ৭মার্চ
(খ) ১৯৭১ সালের ১মার্চ
(গ) ১৯৭২ সালের ৪ নভেম্বর
(ঘ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
২৫. কোন কোন বিভাগ নিয়ে সরকার গঠিত হয়?
i. আইন বিভাগ
ii. বিচার বিভাগ
iii. শাসন বিভাগ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) ii ও iii (ঘ) i,ii, ও iii
২৬. মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্বে কে থাকেন?
(ক) মন্ত্রী (খ) সচিব
(গ) অতিরিক্ত সচিব (ঘ) উপসচিব
২৭. অর্থনীতির জনক কে?
(ক) এল, রবিন্স (খ) রিকার্ডো
(গ) এ্যাডাম স্মিথ (ঘ) লর্ড কেইনস
২৮. কোন অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তি উত্পাদনে পূর্ণ স্বাধীনতা ভোগ করে?
(ক) মিশ্র অর্থনীতি (খ) ধনতান্ত্রিক (গ) সমাজতান্ত্রিক
(ঘ) ইসলামী অর্থ ব্যবস্থা
২৯. সম্পদের বৈশিষ্ট্য কয়টি?
(ক) ৩ টি (খ) চারটি
(গ) পাঁচটি (ঘ) ছয়টি
৩০. শ্রমের যোগান নির্ভর করে কিসের ওপর?
(ক) সংগঠনের দক্ষতার ওপর
(খ) শ্রমিকের যোগ্যতার ওপর
(গ) শ্রমিকের মজুরির ওপর
(ঘ) শ্রমের দক্ষতার ওপর
৩১. বাংলাদেশে কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে?
(ক) সোনালী ব্যাংক
(খ) রূপালী ব্যাংক
(গ) জনতা ব্যাংক
(ঘ) বাংলাদেশ ব্যাংক
৩২. বাংলাদেশের জাতীয় আয়ের শতকরা কত ভাগ কৃষি থেকে আসে?
(ক) ৩০ ভাগ (খ) ৩২ ভাগ
(গ) ৪০ ভাগ (ঘ) ৪২ ভাগ
৩৩. কোনটি সরকারের লাভজনক খাত?
i. ডাক, তার ও দূরালাপনী
ii. রেলওয়ে
iii. বন
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) ii ও iii (ঘ) i,ii, ও iii
৩৪. ১৯৯১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
(ক) ৮.৯৯ কোটি (খ) ১১.১৫ কোটি (গ) ১১.৯০ কোটি (ঘ) ১২.৬৪ কোটি
৩৫. পুত্র সন্তান কামনা জনসংখ্যা বৃদ্ধির কী ধরনের কারণ?
(ক) সামাজিক (খ) অর্থনৈতিক
(গ) রাজনৈতিক (ঘ) ধর্মীয়
৩৬. সাধারণত কত বছর অন্তর আদমশুমারি পরিচালনা করা হয়?
(ক) ১০ বছর (খ) ১২ বছর
(গ) ৮ বছর (ঘ) ৫ বছর
৩৭. বাংলাদেশ কেন প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ?
(ক) দক্ষিণে সুন্দরবন
(খ) উত্তরে হিমালয় পর্বতমালা
(গ) ভৌগলিক অবস্থিত
(ঘ) উপরের কোনটিই নয়
৩৮. বাংলাদেশের অধিক খরাপ্রবণ অঞ্চল কোনটি?
(ক) পূর্ব অঞ্চল (খ) পশ্চিম অঞ্চল
(গ) উত্তর অঞ্চল (ঘ) দক্ষিণ অঞ্চল
৩৯. উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোরে কাজের মধ্যে কোনটি দুর্যোগের পূর্বেই সমাপ্ত করতে হয়?
(ক) জেলা প্রশাসক
(খ) উপজেলা নির্বাহী কর্মকর্তা
(গ) উপজেলা প্রকল্প কর্মকর্তা
৪০. দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর কাজের মধ্যে কোনটি দুর্যোগেই পূর্বেই সমাপ্ত করতে হয়?
i. গণসচেতনতা বৃদ্ধি
ii. দুর্যোগ প্রস্তুতি ও প্রমশন
iii. সাড়াদান
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii ও iii
(গ) ii ও iii (ঘ) i,ii, ও iii
উত্তর ২৩.খ ২৪. ঘ ২৫. ঘ২৬.খ ২৭.গ ২৮. খ ২৯. খ ৩০. ঘ ৩১. ঘ ৩২.খ ৩৩. গ ৩৪. খ ৩৫. ক ৩৬. ক ৩৭. গ ৩৮.গ ৩৯. খ ৪০.খ
