স্টাডি সার্কেলের বন্ধুরা ও শিক্ষার্থীরা, গত ২১ জানুয়ারি সোমবার স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা অংশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়’র ’র জীবনালোকের উপর ভিত্তি করে গত বুধবার কয়েকটি প্রশ্ন দেয়া হয়েছিল । প্রশ্নগুলোর সঠিক উত্তর তৈরি করে পাঠিয়েছে আমাদের ঐক্য, সাম্য,সৌহার্দ্য, সম্প্রীতি, হ্রদ্যতা, মৈত্রি,সততা স্টাডি সার্কেলের পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী- ফারহীন আহম্মেদ, জয়িতা মন্ডল, বিজয়িনী হালদার, সংযুক্তা চক্রবর্তী, গার্গী চ্যাটার্জী, অর্পিতা বৈরাগী, ইসরাত জাহান, সিফাতী সিকদার, ফাহমিদা মাহাজাবিন, বর্ণিতা বাড়ৈ, সাবরিনা মেহেরীন ও চতুর্থ শ্রেণির ছাত্রী- ইসরাত জেরিন, মাহিমা রহমান মেধা, জেরিন আক্তার লিয়া, সাবরিনা সুলতানা সেফা, সোহাদা রহমান, সাদিয়া আক্তার, আফিয়া আনজুম, সওদা ইসলাম ত্বোয়া, সাদিয়া ইসলাম মমি, নওশীন এহসান এশা, তানিশা রহমান, সিছাতুন্নেছা মিম, লাবিবা জামান হূদিতা, কামরুন্নাহার সুমা, সাদিয়া আফরোজ দিনা, সাবরিন তাবাচ্ছুম প্রমীম, শ্রেয়শী সমদ্দার, জারিন তাসনিম, নাফিছা আনজুম ও কারমাইকেল কলেজের ছাত্র সঞ্জীব কুমার চক্রবর্তীর্ , এবং প্রশান্ত কুমার ঘটক রায়।
১.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়’র পরিচয় দাও।
উত্তর:বাংলা উপন্যাসের স্থপতি ও সার্থক উপন্যাসের জনক।
২.তাঁর জন্ম স্থান কোথায় এবং কতসালে জন্মগ্রহণ করেন?
উত্তর:বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালের ২৬ জুন (২৯ আষাঢ় ১২৪৫)পশ্চিম বঙ্গের চব্বিশ পরগণার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
৩.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন?
উত্তর :১৮৪৯ সালে মেদেনীপুর থেকে কাঁঠালপাড়ায় প্রত্যাবর্তন করেন এবং একই বছর তাঁর এগার বছর বয়সে পাঁচ বছর বয়সী মোহিনীদেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
৪.শিক্ষা জীবনে তাঁর সাফল্যের কথা কি জানো?
উত্তর :১৮৪৯ সালে হুগলি কলেজের স্কুল বিভাগে ভর্তি হন। কলেজের জুনিয়র ও সিনিয়র বিভাগে বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ১৮৫৬ সালে আইন পড়ার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স পরীক্ষা প্রবর্তিত হলে তাতে অংশগ্রহণ করেন এবং প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
৫.কর্মজীবনে তিনি কি ছিলেন?
উত্তর :কর্মজীবনে তিনি একজন সরকারি আমলা ছিলেন।
৬.বঙ্কিমচন্দ্র কার উপন্যাসের আদর্শের অনুসারী ছিলেন?
উত্তর:বঙ্কিমচন্দ্র প্রখ্যাত উপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের রোমান্স আশ্রয়ী ঐতিহাসিক উপন্যাসের আদর্শের অনুসারী ছিলেন।
৭.বঙ্কিমচন্দ্রের উপন্যাসের অনন্য বৈশিষ্ট্য কি?
উত্তর:তাঁর উপন্যাসে বাস্তবজীবনকে ভিত্তি হিসাবে গ্রহণসহ বিস্ময়কর ও অলৌকিকের প্রতি প্রবণতা প্রকাশমান। ঐতিহাসিক উপন্যাসে তিনি যেমন ইতিহাস ও দৈবশক্তির সংমিশ্রণ ঘটিয়েছেন তেমনি অন্যান্য সামাজিক ও দেশাত্ববোধক উপন্যাসেও অলৌকিকতা ও কাল্পনিকতার আশ্রয় নিয়েছেন। ড. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে- “বঙ্কিমের হাতে বাংলা উপন্যাস পূর্ণ যৌবনের শক্তি ও সৌন্দর্য লাভ করেছে।”
৮.বঙ্কিমচন্দ্রের’র মৃত্যুসন লেখ।
উত্তর:তিনি কলকাতায় বহুমূত্ররোগে ৮ এপ্রিল ১৮৯৪ (২৬ চৈত্র.১৩০০) সালে মৃত্যুবরণ করেন।
৯.তাঁকে নিয়ে তোমার অভিমত ব্যক্ত কর।
উত্তর :বাংলা উপন্যাসের স্থপতি ও সার্থক উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১০. তাঁর রচিত কয়েকটি উপন্যাসের নাম লিখ।
উত্তর:দুর্গেশনন্দিনী(১৮৬৫),কপালকুন্ডলা
(১৮৬৬),মৃণালিনী(১৮৬৯),বিষবৃক্ষ(১৮৭৩),কৃষ্ণকান্তেরউইল(১৮৭৮),রজনী(১৮৭৭),রাজসিংহ।
