ওরিয়েন্ট কম্পিউটার বাজারে এনেছে নতুন মডেলের আধুনিক আইপি ও আইআর সিসিটিভি। বাসাবাড়ি কিংবা কাজের স্থান সর্বদা নজরদারিতে রাখতে এগুলো হতে পারে আদর্শ ক্যামেরা। আইপি ক্যামেরাগুলোতে রয়েছে ৪-৯ মিমি লেন্স, যা উপরে-নিচে ৯০ ডিগ্রি এবং ডানে-বামে ৩৬০ ডিগ্রি পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারে। এ ছাড়া আইআর এবং ডাব্লিউডিআর সিসিটিভিও আনছে ওরিয়েন্ট, যাতে রয়েছে স্বয়ংক্রিয় অ্যালার্ম, পানিরোধী প্রভৃতি ফিচার। ফোন :০১৮১১৪৪৬৭৮০, ৯৬৬৫০৪০।
