টি প স

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৭
উইন্ডোজ ৭ যারা ব্যবহার করে থাকেন, তাদের জন্য বাড়তি কিছু সুবিধা যুক্ত করে দিয়েছে উইন্ডোজ ৭ নিজেই। পিসির Control Panel থেকে Ease of Access এবং এরপর Ease of Access Center এ গেলেই পাওয়া যাবে এসব বাড়তি সুবিধা। লেখা বড় করে দেখার জন্য ম্যাগনিফায়ার, কোনোকিছু শোনার জন্য ন্যারেটর, কিবোর্ড না থাকলে ভার্চুয়াল কিবোর্ড প্রভৃতি ব্যবহার করার জন্য অপশন পাওয়া যাবে উইন্ডোজ ৭-এর এই সেন্টার থেকে।