জোকস

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ১৯:৫৪
++ ‘চিত্র প্রদর্শনীতে আপনার আঁকা ছবি দেখলাম এবং বুঝলাম যে শুধু আপনার ছবিগুলোরই প্রশংসা করতে পারি।’ শিল্পী :কেন অন্যদের আঁকা ছবিগুলো কি একেবারেই ভালো হয়নি। দর্শক :না ঠিক তা নয়। আসলে অন্যদের আঁকা ছবিগুলোর সামনে এত ভিড় ছিল যে ওগুলো আমি দেখতে পাইনি। ++ চিত্রশিল্পীর প্রদর্শনী চলছে। শিল্পী এলেন সন্ধ্যার পর গ্যালারিতে। গ্যালারির মালিককে জিজ্ঞেস করলেন, কেউ কি ছবি কিনতে চেয়েছে? মালিক বলল, হ্যাঁ হ্যাঁ। একজন এসে বলল, ‘আপনার মৃত্যুর পর এই ছবিগুলোর দাম আকাশছোঁয়া হবে কি না।’ আমি বললাম, অবশ্যই হবে। তখন তিনি একসঙ্গে ১৫টি ছবি কিনে নিলেন। —তা দারুণ তো! কে এই ভদ্রলোক? —আপনার পারিবারিক ডাক্তার। ++ স্বামী :বোকার মতো কথা বলো না। স্ত্রী :সেকি! তা না হলে তুমি বুঝবে কী করে? ++ সেলুনে চুল কাটাতে গেছে এক ৬ বছর বয়সী বাচ্চা। নাপিত তার কাছে জানতে চাইল— নাপিত :কী রকম চুল কাটব? বাচ্চা :আব্বুর মতো উপরের দিকে ফাঁকা রেখে চুল কেটে দিন।