মুজাফফরাবাদ গণহত্যা দিবস আজ

আপডেট : ০২ মে ২০১৯, ২১:২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের মুজাফফরাবাদ গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে স্বাধীনতাবিরোধী দোসরদের সহায়তায় দখলদার পাকিস্তানি বাহিনী খরনা ইউনিয়নের হিন্দু অধ্যুষিত মুজাফফরাবাদ গ্রামে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে তিন শতাধিক নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করে। দিবসটি স্মরণ উপলক্ষে সামাজিক সংগঠন সমন্বয় ও বধ্যভূমি সংরক্ষণ পরিষদ এবং পটিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বধ্যভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি অধ্যাপক ড. তাপসী ঘোষ রায় ও সাধারণ সম্পাদক বিল্পব সেন এবং গণহত্যা দিবস উপযাপন পরিষদ আহ্বায়ক জয়প্রকাশ দত্ত গণহত্যা দিবস সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।