সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২০:২১
গতকাল সপ্তাহের প্রথমদিন রবিবার দেশের শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। তথ্যে দেখা গেছে, গতকাল বাজারে বস্ত্র খাত ও ফার্মাসিউটিক্যালস খাতের লেনদেনের আধিক্য বিরাজমান ছিল। তবে বেশিরভাগ ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও ব্যাংকিং খাতের লেনদেন খুব বেশি হয়নি। এদিকে আজ থেকে বাজারে নতুন সূচক চালু হচ্ছে। পাশাপাশি ত্রিশটি কোম্পানি নিয়ে নতুন ডিএসই-৩০ সূচকও আজ থেকে চালু হওয়ার কথা রয়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে ৩ হাজার ৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে গতকাল মোট লেনদেন হয়েছে ২১১ কোটি ৪ লাখ ১৯ হাজার ৮৭০ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৯ লাখ ৯৫ হাজার টাকা কম। লেনদেনকৃত ২৬৯ টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৯ টির, কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টি কোম্পানির শেয়ারের। লেনদেনের ভিত্তিতে ডিএসইর প্রধান ১০টি কোমপানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, মালেক স্পিনিং, ইউনিক হোটেল, জেনারেশন নেকস্ট, ডেল্টা স্পিনিং, কেয়া কসমেটিকস্, আর এন স্পিনিং, বেক্সিমকো, বিএসসিসিএল ও এনভয় টেক্সটাইল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- হাক্কানী পাল্প, পূরবী জেনারেল ইন্সুরেন্স, রহিম টেক্সটাইল, এনএইচএফআইএল, মুন্নু সিরামিকস, ডেফোডিল কম্পিউটার, রূপালী লাইফ ইন্সুরেন্স, আইডিএলসি, বঙ্গজ ও প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- মালেক স্পিনিং, ৪র্থ আইসিবি, ম্যাকসন স্পিনিং, ১ম পিএফ মিউচুয়াল ফান্ড, এফবিএফআইএফ, এপেক্স স্পিনিং, সমরিতা হাসপাতাল, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ১, এসিআই ফর্মুলেশন ও প্যারামাউন্ট ইন্সুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক ৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্য সূচক ৭ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ৩২ লাখ ২৫ হাজার ১০৭ টাকা। লেনদেনকৃত ১৭০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬২ টির, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত ছিল ২০টির শেয়ারের দাম।