ডুমুরিয়ায় বাংলালিংক টাওয়ারে চুরি ছয় চোর আটক

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:২৭
ডুমুরিয়ায় বাংলালিংক টাওয়ারে গতকাল রবিবার রাতে চুরিকালে ৬ চোর আটক হয়।এলাকাবাসী জানান- রবিবার রাত ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার কালীকাপুর গ্রামের দেলভিটা নামক স্থানে বাংলালিংক টাওয়ারের গেটে একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে কয়েকজন নেমে টাওয়ারের প্রাচীরের গেট খুলে ভিতরে ঢোকে। কিছুক্ষণ পর টাওয়ারের বিদ্যুত্ সংযোগ বন্ধ করে দেয়। এ অবস্থা দেখে ডুমুরিয়া থানা পুলিশকে ফোনে জানানো হয়। পুলিশ সেখানে পৌঁছে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা টাওয়ার থেকে খোলা উচ্চ ক্ষমতা সম্পন্ন ৩টি চায়না ব্যাটারী এবং টুলবক্স ও তাদের ব্যবহূত ছাইয়ে রঙের টয়োটা করোলা গাড়ি উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি চুরি মামলা হয়েছে।