পীরগঞ্জ ছাত্রলীগের সম্মেলন হয়নি ৯ বছর

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:২৮
বাংলাদেশ ছাত্রলীগ, পীরগঞ্জ উপজেলা শাখার কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হয় গত ২০০৩ সালের ২৯ জুলাই। ইতিমধ্যে সম্মেলন না হওয়ায় ৯ বছর আগে যারা ছাত্রলীগের হাল ধরেছিলেন তারা এখনও নিজ নিজ পদে বহাল আছেন, যদিও তারা কেউ এখন আর ছাত্র নয়। পূর্বের কমিটির মধ্যে সভাপতি মোকাররম হোসেন দুলু জাপানে প্রবাসে থাকায় তার স্থলে সহ-সভাপতি মইনুল হক বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত সভাপতি মইনুল হক ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীসহ উপজেলা ছাত্রলীগের ৫১ জনের মধ্যে ৪৪ জনই বিবাহিত এবং সংসার নিয়ে ব্যস্ত। পীরগঞ্জ পৌর শাখার সভাপতি সিরাজুল ইসলাম বিবাহিত ও বাইরে চাকরিরত এবং সাধারণ সম্পাদক তৌফিক আজাদ বাদল পীরগঞ্জ পাইলট হাইস্কুলে চাকরিরত। পীরগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি নূরে আলম সিদ্দিক বিদ্যুত্ ও সাধারণ সম্পাদক শাহজালাল বাবু এবং জাহিদ ও মারুফ ছাড়া পৌর কমিটি ও কলেজ কমিটির সদস্যদের নাম ৮ বছরেও প্রকাশ পায়নি।